প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ ডিসেম্বর: অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত যিনি বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ। যিনি ‘সাঁঝের বাতি’, ‘খুকুমণির হোম ডেলিভারি’, ‘তুঁতে’ এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
ওয়েব সিরিজের পর্দায় পা রাখছেন ছোটপর্দার অভিনেত্রী দিপান্বীতা রক্ষিত। এর আগে ধারাবাহিক 'তুঁতে' বা 'খুকুমণি হোম ডেলিভারি'-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দিপান্বীতা। তিনি হয়ে উঠেছেন বাঙালির ঘরের মেয়ে। আর এবার ওয়েব সিরিজের পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। সিরিজের নাম 'মরীচিকা'। দ্বিপাণ্বীতা ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, জয় সেনগুপ্ত, জয়জিত বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায়, জিতসুন্দর চক্রবর্তী ও অন্যান্যরা। সিরিজের পরিচালক সুব্রত আর। সিরিজটি মুক্তি পাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
তবে বাংলা সিরিয়ালের গন্ডি পেরিয়ে এবার অভিনেত্রী পা রাখতে চলেছে ওটিটিতে। ওটিটি প্ল্যাটফর্মে সুব্রত–র পরিচালিত ওয়েব সিরিজ় ‘মরীচিকা’। আর এই সিরিজেই অভিনয় করবেন দীপান্বিতা রক্ষিত।
সিরিজে দীপান্বিতা ছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায়ের মতো একাধিক তারকারা।
সিরিজে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজির প্রফেসর। যিনি পাহাড়ের এক ছিমছাম বাড়িতে থাকেন। একদিন সেই বাড়িতে প্রবেশ করে ক্রাইম অফিসার রজত। এরপরে সিরিজের গল্প কোনদিকে এগোবে সেটাই দেখার। দীপান্বিতা রক্ষিতের এটি প্রথম অভিনীত ওয়েব সিরিজ হতে চলেছে।

No comments:
Post a Comment