দেশ জুড়ে বড়দিনের আনন্দ! ভিডিও শেয়ার করে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর, শুভকামনা জানালেন রাষ্ট্রপতি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 December 2024

দেশ জুড়ে বড়দিনের আনন্দ! ভিডিও শেয়ার করে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর, শুভকামনা জানালেন রাষ্ট্রপতি


প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৫ ডিসেম্বর: আজ ২৫ শে ডিসেম্বর, বড়দিন। দেশজুড়ে ক্রিসমাস উদযাপন করা হচ্ছে ধূমধাম করে। এই আবহে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজমাধ্যম এক্স পোস্টে লিখেছেন, 'সবাইকে বড়দিনের শুভেচ্ছা! এই বিশেষ দিনটি আমাদের যীশু খ্রীষ্টের প্রেম, দয়া এবং সমবেদনার নিরন্তর শিক্ষার কথা মনে করিয়ে দেয়। এই আনন্দের উপলক্ষ্যে, আসুন আমরা সুখ ছড়িয়ে দিতে, সাম্যের প্রচার করতে এবং সমাজে ঐক্যের চেতনা জাগিয়ে তুলি।'



অপরদিকে প্রধানমন্ত্রী মোদী তাঁর বার্তায় লিখেছেন, 'আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা। প্রভু যীশু খ্রীষ্টের শিক্ষা সকলকে শান্তি ও সমৃদ্ধির পথ দেখায়।'


এই বার্তার পাশাপাশি, প্রধানমন্ত্রী একটি ভিডিওও শেয়ার করেছেন, যাতে তাকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে, প্রধানমন্ত্রী মোদী যীশু খ্রিস্টের সামনে মাথা নত করেছেন এবং ক্রিসমাস ক্যারল উপভোগ করেছেন। 



বড়দিন উপলক্ষে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং মঙ্গলবার গভীর রাত থেকেই বিভিন্ন গির্জায় প্রার্থনার আয়োজন করা হচ্ছে। উদযাপনে নিমগ্ন লোকজনকে রাস্তায় সেলফি তুলতে দেখা যায়। এর পাশাপাশি গির্জাগুলিতে বিশেষ সজ্জা করা হয়েছে।অনেকের বাড়িও সেজে উঠেছে রঙিন আলোয়। কেকের দোকানে ভিড় উপচে পড়ছে। প্রসঙ্গত, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর পালিত হয় এবং বিশেষ প্রার্থনা করা হয়। এই দিনে চার্চগুলো যেমন সুন্দর করে সেজে ওঠে তেমন অনেকেই তাঁদের বাড়িতেও ক্রিসমাস সেলিব্রেট করে থাকেন। ক্রিসমাস গাছ সাজিয়ে, রঙিন আলো সাজিয়ে, কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad