সুমিতা সান্যাল,২৭ ডিসেম্বর: ব্রেকফাস্টে খাস্তা ও গরম কচুরি খাওয়ার ইচ্ছে হলে তৈরি করে নিতে পারেন সুজির কচুরি। স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ভালো এই খাবারটি।চলুন জেনে নেই তৈরি করার পদ্ধতি।
উপাদান -
তেল ২ চা চামচ,
জিরা ১ চা চামচ,
গোটা ধনে ১\২ চা চামচ,
মৌরি ১\২ চা চামচ,
কাঁচা লংকা ১ টি,কুচি করে কাটা,
আদা বাটা ১\২ চা চামচ,
হলুদ গুঁড়ো ১\৪ চা চামচ,
কাশ্মীরি লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,
গরম মশলা গুঁড়ো ১\২ চা চামচ,
আমচুর গুঁড়ো ১\২ চা চামচ,
হিং ১ চিমটি,
ধনেপাতা কুচি ২ চা চামচ,
আলু সেদ্ধ এবং ম্যাশ করা ২ টি,
লবণ স্বাদ অনুযায়ী।
আটার জন্য -
সুজি ২ কাপ,
জল ২ কাপ,
জোয়ান ১\৪ চা চামচ,
লবণ ১\৪ চা চামচ,
তেল ১ চা চামচ।
কিভাবে বানাবেন -
কচুরির আটা তৈরির জন্য একটি পাত্রে জল,জোয়ান,লবণ ও তেল দিয়ে ভালো করে ফুটতে দিন।জল ফুটে উঠলেই তাতে সুজি যোগ করুন এবং ক্রমাগত নাড়তে থাকুন।৫ সেকেন্ড পর অন্য পাত্রে রেখে কিছুটা ঠাণ্ডা হতে দিন।তারপর সামান্য নরম না হওয়া পর্যন্ত এটি মেখে একপাশে রাখুন।
স্টাফিং তৈরি করার জন্য একটি প্যানে তেল গরম করুন।এতে জিরা,মৌরি,হিং ও গোটা ধনে দিন।এটি ফুটতে শুরু করলে এতে কাঁচা লংকা এবং আদা বাটা দিন।এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লংকার গুঁড়ো,গরম মশলা গুঁড়ো এবং আমচুর গুঁড়ো দিয়ে ৩ সেকেন্ড ভাজুন।উপরে সেদ্ধ করা আলু এবং লবণ দিন।সবকিছু ভালো করে মেশান এবং তারপরে ধনেপাতা দিন।নামিয়ে ঠাণ্ডা করে আলু ভালো করে ম্যাশ করে সবকিছু মেখে নিন।স্টাফিং তৈরি।
মাখা সুজির আটা থেকে ছোট ছোট বল তৈরি করে মাঝখানে একটি ছোট জায়গা তৈরি করুন এবং আলুর স্টাফিংটি পূরণ করে এটি চারদিক থেকে চেপে বন্ধ করে হালকা চেপে একটু চ্যাপ্টা করে নিন।
একটি প্যানে তেল দিয়ে ভালো করে গরম হতে দিন।কচুরি যোগ করার সময় আঁচ মাঝারি করুন এবং তারপরে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।আলু-টমেটোর তরকারি বা সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করুন এই কচুরিগুলো।

No comments:
Post a Comment