হাত চেটে খাবেন ইমলি রসম - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 December 2024

হাত চেটে খাবেন ইমলি রসম


সুমিতা সান্যাল,২৬ ডিসেম্বর: স্বাদ ও বৈচিত্র্যে ভরপুর আমাদের দেশের প্রতিটি খাবার।প্রতিটি খাবারই আলাদা আলাদা ভাবে দুর্দান্ত লোভনীয়।আজ নিয়ে এসেছি এমনই একটি সুস্বাদু খাবার ইমলি রসম তৈরির প্রক্রিয়া।একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই খাবারটি।আর প্রতিবারই খাবেন হাত চেটে।দেখে নিন তাহলে।

উপকরণ -

টমেটো ১ টি গ্রেট করা,

তেঁতুল ৫ টি, 

রসম পাউডার ১ চা চামচ,

চিনি বা গুড় ১\২ চা চামচ,

তেল বা ঘি ২ চা চামচ,

সরিষা ১ চা চামচ,

গোটা লাল লংকা ১ টি, 

কারি পাতা ৬ টি,

হিং ২ চিমটি,

জল ২ কাপ,

ধনেপাতা কুচি ২ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন -

তেঁতুল ধুয়ে ১\৪ কাপ হালকা গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।১০ মিনিট পর জল থেকে বের করে তেঁতুল ভালো করে মাখুন এবং তেঁতুলের বীজ ফেলে দিয়ে পাল্প ফিল্টার করে আলাদা করে রাখুন।

একটি প্যানে মাঝারি আঁচে তেল বা ঘি গরম করুন।এতে সরিষা দিয়ে কষে উঠলে হিং,গোটা লাল লংকা ও কারি পাতা দিয়ে ৪ সেকেন্ড ভাজুন।এবার এতে গ্রেট করা টমেটো ও রসম পাউডার দিন এবং টমেটো ঘি ছেড়ে না যাওয়া পর্যন্ত ভাজুন। ভাজা টমেটোতে জল,তেঁতুলের পাল্প ও লবণ যোগ করে সব কিছু ভালোভাবে মেশান।  

উথলে উঠলে আঁচ কমিয়ে রসম ১০ মিনিট রান্না হতে দিন।এতে গুড় বা চিনি দিয়ে ভালো করে মেশান এবং তারপর আঁচ বন্ধ করুন।ইমলি রসম প্রস্তুত।উপরে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু এই পদটি।

No comments:

Post a Comment

Post Top Ad