ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক


মুর্শিদাবাদ: ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে। বৃহস্পতিবার এই বোমা উদ্ধার হয়, যদিও কতগুলো বোমা রয়েছে ঐ ড্রামে, তা এখনও স্পষ্ট নয়। 


সুন্দরপুর গ্রামে সান্যাক পাড়া এলাকায়, বাড়ি তৈরির কাজ চলছে, সেখানেই এই বোমা উদ্ধার হয়। রাস্তার পাশেই জনঘনত্ব পূর্ণ এলাকায় এভাবে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, শিশুসহ একাধিক মানুষ এই স্থানে সব সময় যাওয়া আসা করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তার সুষ্ঠ তদন্ত দাবী করেন স্থানীয় বাসিন্দারা।


খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ গিয়ে জায়গাটি সিল করে দেয় এবং কান্দি বোম স্কোয়ার্ড‌ টিমকে খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। 


উল্লেখ্য রাজ্যজুড়ে পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে বেআইনি অস্ত্র ও বোমা তল্লাশি অভিযান। আর তার মাঝেই বড়ঞায় উদ্ধার হল এই বোমা।  

No comments:

Post a Comment

Post Top Ad