ব্রেকফাস্টে রাখুন লাউয়ের চিলা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

ব্রেকফাস্টে রাখুন লাউয়ের চিলা


লাউয়ের চিলা পুষ্টিতে ভরপুর এবং এর স্বাদও অসাধারন।  দিনের শুরুতে ব্রেকফাস্টে এটি  একটি ভালো বিকল্প। জেনে নিন তৈরির পদ্ধতি ।

উপকরণ -

লাউ, গ্রেট করা - ১ টি,

বেসন - ৪ টেবিল চামচ, 

দই - ২ টেবিল চামচ, 

সুজি - ২ টেবিল চামচ, 

কাঁচা লংকা, কাটা - ২ টি,

ধনেপাতা, কাটা - ১ টেবিল চামচ, 

চাট মশলা - ১ চা চামচ ,

লবণ - স্বাদ অনুযায়ী ,

তেল - প্রয়োজন মতো ।

কিভাবে বানাবেন -

লাউ খোসা ছাড়িয়ে গ্রেট করে  নিন।  

এরপর চিপে নিয়ে আলাদা করে রাখুন।  

একটি মিক্সিং বাটি নিন এবং তাতে বেসন ও সুজি দিয়ে মেশান। গ্রেট করা লাউ দিয়ে মেশান।  

এই মিশ্রণে দই, কাটা ধনেপাতা, কাটা কাঁচা লংকা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।  

এবার এতে জল মিশিয়ে চিলার ব্যাটার তৈরি করুন।  

মিশ্রণটি কিছুক্ষণ ঢেকে রাখুন।

একটি ননস্টিক প্যান/তাওয়া নিন এবং মাঝারি আঁচে রাখুন।  

প্যানে তেল ঢেলে চারদিকে ছড়িয়ে দিন।  

একটি চামচে চিলার মিশ্রণটি নিয়ে প্যানের ওপর রেখে গোল গোল করে ছড়িয়ে দিন।  

এর পর কয়েক সেকেন্ড রান্না হতে দিন, তারপর উপরে তেল ঢেলে চামচ দিয়ে ছড়িয়ে দিন।  

কিছুক্ষণ পর চিলা উল্টিয়ে অন্য দিকে তেল দিয়ে ভাজুন যতক্ষণ না এটি উভয় দিক থেকে সোনালি এবং খাস্তা হয়ে যায়।  

একটি প্লেটে প্রস্তুত চিলা বের করে উপরে চাট মশলা ছিটিয়ে দিন।  

একইভাবে সব ব্যাটার দিয়ে চিলা প্রস্তুত করুন।  

টমেটো কেচাপ বা সবুজ চাটনির সাথে সুস্বাদু লাউয়ের চিলা পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad