শিলিগুড়ি: দিনে-দুপুরে এক মহিলার মানিব্যাগ চুরির ঘটনায় চাঞ্চল্য, আটক এক মহিলা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সেবক মোড় এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ি জংশন স্টেশনে ট্রেন থেকে নেমে ওই মহিলা বিধান মার্কেটে আসার জন্য একটি টোটো ধরেন। এরপরই মহিলা সেবক মোড়ে এসে পৌঁছাতে, তিনি যখন টোটো চালককে ভাড়া দিতে যান, সেই সময় দেখেন তার কাছে টাকা ভর্তি ব্যাগটি নেই। এর পরই ওই মহিলা চেঁচামেচি শুরু করেন।
মহিলার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা। তারা এসে টোটোতে থাকা অন্যান্য যাত্রী তল্লাশি করতেই টোটোতে থাকা অপর এক মহিলার কাছ থেকে উদ্ধার হয় হারিয়ে যাওয়া ব্যাগটি। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে শিলিগুড়ি থানা পুলিশ ওই মহিলাকে আটক করে নিয়ে যায়। ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকায়।

No comments:
Post a Comment