প্রয়োজনীয় উপাদান -
২ কাপ ভেজানো কাবুলি ছোলা,
২ টি পেঁয়াজ বাটা,
২ টি টমেটোর পেস্ট,
১ টেবিল চামচ দই,
পেস্ট (৫ টি রসুনের কোয়া,১ চা চামচ পোস্ত,১ টেবিল চামচ মগজ),
২ টি তেজপাতা,
১ টুকরো দারুচিনি,
২ টি গোলমরিচ,
২-৪ টি লবঙ্গ,
৪ টেবিল চামচ তেল,
১\২ চা চামচ জিরা,
কিছু সবুজ ধনেপাতা (কাটা),
১ চা চামচ গরম মশলা,
লবণ ।
রেসিপি -
কুকারে ছোলা, জল এবং প্রয়োজনমতো লবণ দিয়ে ৩০ মিনিটের জন্য কম আঁচে সেদ্ধ করুন।
কড়াইতে তেল গরম করে সব মশলা ও জিরা দিয়ে ভেজে নিন।
যখন জিরা ফুটতে শুরু করবে, তখন পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে হবে।
সব গুঁড়ো মশলা ও রসুন-মগজ-পোস্তর পেস্ট যোগ করুন এবং ভালো করে ভাজুন।
২ কাপ গরম জল, টমেটো পিউরি এবং দই মিশিয়ে রান্না করুন।
সেদ্ধ ছোলা, গরম মশলা ও লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
নামিয়ে সবুজ ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment