অনশন তুলে নিলেন বিমল গুরুং! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 May 2022

অনশন তুলে নিলেন বিমল গুরুং!


দার্জিলিং: অনশন তুলে নিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। গত ২৫শে মে থেকে GTA নির্বাচনের প্রতিবাদে এবং তরাই ও ডুয়ার্সের ৩৯৬টি মৌজার অন্তর্ভুক্তর দাবীতে অনশন শুরু করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। দার্জিলিং সিংমারি গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় কার্যালয়ের সামনে অনশন শুরু করেন তিনি।  


সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছিলেন কেন্দ্র ও রাজ্য সরকারকে তিনি তরাই-ডুয়ার্সের ৩৯৬টি মৌজাকে জিটিএ-তে অন্তর্ভুক্ত করার দাবী তিনি জানান, কিন্তু কেউ এ ব্যাপারে কর্ণপাত করেনি। তাই তিনি তরাই-ডুয়ার্সের ৩৯৬টি মৌজাকে জিটিএ-তে অন্তর্ভুক্ত করার দাবী ও এই দাবী কেন্দ্র ও রাজ্য না মানা পর্যন্ত জিটিএ নির্বাচন বাতিলের দাবীতে অনশন শুরু করেন। 


কিন্তু অনশনরত বিমল গুরুংয়ের শারীরিক অবস্থা গত দুদিন থেকেই খারাপ হতে শুরু করে। দার্জিলিং জেলা শাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনশন তুলতে বললেও বিমল গুরুং অনড় ছিলেন নিজের সিদ্ধান্তে। শনিবারই বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক এবং তিনিও অনশন তুলতে বললে তাতেও বিমল কর্নপাত করেননি। 


রবিবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা, কার্শিয়াংয়ের বিধায়ক সহ একাধিক বিজেপির নেতৃত্ব বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করে অনশন তুলতে বলেন। তার কিছুক্ষণ পড়েই বিমল গুরুং অনশন ভঙ্গ করেন। স্বাভাবিকভাবেই পাহাড়বাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করে যাওয়ার পরেই বিমল গুরুং কেন অনশন ভঙ্গ করলেন? ফের কী নয়া মোড় নেবে পাড়াড়ের রাজনীতি!

No comments:

Post a Comment

Post Top Ad