উপাদান -
করলা - ২ টি,
জিরা - ১ চা চামচ,
আদা - ১ টেবিল চামচ কাটা,
পালং শাক - ১০০ গ্রাম,
গোলমরিচ - ১\২ চা চামচ ভুনা,
খোয়া - ১\২ কাপ,
বেসন- ১\২ কাপ,
ঘি - ১ চা চামচ,
রসুনের কুচি - ২ চা চামচ,
সবুজ মটরশুঁটি - ১\২ কাপ,
আলু - ২ টি গ্রেট করা,
বাদাম - ৫-৬ টি,
ভুট্টা - ১\৪ কাপ,
লবণ - প্রয়োজন মতো ।
কীভাবে তৈরি করবেন 'স্পাইসি করলা শিক কাবাব' -
একটি প্যানে ঘি দিয়ে গরম হতে দিন।
জিরা, রসুন, আদা যোগ করুন এবং সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।
করলা, মটরশুঁটি, আলু, গোলমরিচ এবং লবণ যোগ করুন।
প্রায় দুই মিনিট রান্না হতে দিন।
এতে বাদাম, খোয়া ,ভুট্টা ও ভাজা বেসন যোগ করুন এবং মিশ্রণটি মেখে নিন।
এই মাখা থেকে কাবাব তৈরি করে ভাজার জন্য তন্দুরের ভিতরে রাখুন।
ভাজার পর মশলাদার করলা শিক কাবাব চাটনি, রুটির সাথে পরিবেশন করুন।

No comments:
Post a Comment