আজকাল ব্যস্ত জীবনধারার কারণে,ঘুমের অভাবে চোখের নিচের কালো দাগ প্রায় সবারই হয়।এই পরিস্থিতিতে আমরা আপনার জন্য নিয়ে এসেছি কিছু ঘরোয়া টিপস এর থেকে মুক্তি পেতে।
দুটো টি-ব্যাগ এক কাপ গরম জলে ডুবিয়ে রাখুন। তিন-চার মিনিট রাখার পর টি-ব্যাগ সমেত কাপটি ফ্রিজে রেখে দিন ঠান্ডা করার জন্য। ঠান্ডা গ্রিন টি বন্ধ চোখের ওপর ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ক্লান্তি অনেকটা দূর হবে।
বেশি করে খান কলা, স্পিনাচ বা পালং শাক এবং অবশ্যই বিট। চোখের নীচের কালি কমবে।
শসার অ্যান্টিঅক্সিডেন্ট চোখের ক্লান্তি অনেকটা দূর করতে পারে। শসা ফালি ফালি করে কেটে দুটো চোখের ওফর ২০ মিনিট পর্যন্ত রাখুন।

No comments:
Post a Comment