তীব্র তাপ এবং সূর্যের আলোর কারণে চোখে জ্বালা শুরু হয়। তবে কিছু ঘরোয়া উপায়ে চোখ সংক্রান্ত এই সমস্যাগুলো থেকেও মুক্তি পাওয়া যায় ।
ঠাণ্ডা জল :
চোখ লাল হয়ে গেলে বা জ্বালা-পোড়া হলে প্রথমে ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন। চোখ বন্ধ করে একটা কাপড় ঠাণ্ডায় ভিজিয়ে চোখের পাতায় কিছুক্ষণ রেখে দিন।
গোলাপ জল:
তুলোয় গোলাপ জল নিয়ে প্রতিদিন চোখে লাগান। এটি প্রতিদিন আই প্যাক হিসেবে ব্যবহার করলে চোখে শীতলতা আসবে। চোখে গোলাপ জলের ফোঁটাও দিতে পারেন।
অ্যালোভেরার জুস:
৪ চামচ অ্যালোভেরা জেল নিন, এবার আধা কাপ জল ও বরফ গুলে তুলোর সাহায্যে চোখের পাতায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন।
মৌরির বীজ:
১ টেবিল চামচ মৌরির বীজ ১ কাপ জলে ফুটিয়ে নিন। এবার ঠাণ্ডা হলে এই জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

No comments:
Post a Comment