ইলিশ চিংড়ি নয় খান সুস্বাদু পটল পাতুরি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

ইলিশ চিংড়ি নয় খান সুস্বাদু পটল পাতুরি

 






পটল পোস্ত,পটল আলু ঝোল তো অনেক খেলেন এবার একটু অন্য স্বাদ করে বানিয়ে খান পটল পাতুরি।এই পদ গরম ভাতের সঙ্গে জমে যাবে।


উপাদান:


ফালি করে কাটা পটল- ৪ টি

লঙ্কাগুঁড়ো –১/২ চামচ

কাঁচা লঙ্কা বাটা- ২ চামচ

সাদা সরষে বাটা – ২চামচ

পোস্ত বাটা –২ চামচ

নারকেল বাটা – ২ চামচ

টক দই – ২ চামচ

হলুদ গুঁড়ো –১/২ চামচ

সরষের তেল – পরিমাণমতো

কলাপাতা – ৪ টি

চিনি-১/২ চা-চামচ

লবণ – পরিমাণমতো


তৈরি পদ্ধতি:


পটলের মধ্যে পরিমান মত হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ৪ মিনিট রেখে দিন। কড়াইয়ে ১ চামচ তেল গরম করে পটল গুলি ভেজে তুলে নিন। একটি মিক্সিং বোলে নারকেল বাটা, সাদা সরষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা ,২ চামচ সরষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চিনি, টক দই, পরিমাণমতো লবণ সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা পটল গুলি মিশ্রণের মধ্যে দিয়ে মাখিয়ে ৫মিনিট রেখে দিন।


একটি কলাপাতাকে ধুয়ে লো আঁচে ২ মিনিট সামান্য সেঁকে তুলে নিন। এই কলা পাতার মধ্যে মাঝ বরাবর পটলের মিশ্রণটি রেখে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা এবং ১চা-চামচ সরষের তেল ছড়িয়ে কলাপাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। এভাবেই একটি একটি করে সমস্ত পাতুরি তৈরি করে নিন। এবার একটি ফ্রাইং প্যানে ১ চা-চামচ তেল গরম করে পাতুরি গুলি দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা তুলে পরিবেশন করুন গরম গরম পটল পাতুরি।

No comments:

Post a Comment

Post Top Ad