সয়াবিন খেলে সুস্থ থাকবে হার্ট থেকে মস্তিষ্ক ! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

সয়াবিন খেলে সুস্থ থাকবে হার্ট থেকে মস্তিষ্ক !

 





 পুষ্টিগুণে ভরপুর সয়াবিন। এটা আমরা নয় বলছে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়াও। এটি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকর। তাই  প্রতিদিন খাবারে রাখতে পারেন সয়া নাগেটস, সয়া মিল্ক, সয়া ময়দা, সয়া বাদাম এবং টফুর মতো উপাদান।


 হার্টের জন্য উপকারী:

 নিরামিষ খাবারের মধ্যে সয়াবিন হল সবচেয়ে বেশি পুষ্টিকর। এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও অনেক কম। এবং সয়া শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। 


সয়াবিনে রয়েছে আরজিনাইন অ্যামিনো অ্যাসিড এবং আইসোফ্লাভোন যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।  


 রোগ প্রতিরোধ ক্ষমতা :

 সয়াবিনে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। 


 অন্যান্য উপকার:

   সয়াবিন দেহে চিনির মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।  এটি পরিপাকতন্ত্রের জন্যও উপকারী।  এটি খেলে হজম সংক্রান্ত সমস্যা দূর হয়।  আবার এটি দৃষ্টিশক্তি বাড়াতেও উপকারী। এর ফলে মানসিক ভারসাম্যও বজায় থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad