রান্নাঘরে অনেক দিন একটানা এক্সজস্ট ফ্যান চললে তা খুব নোংরা হয়ে যায় এবং আঠালো হয়ে যায়। এই ফ্যানগুলি পরিষ্কার করাও খুব কঠিন। আর পরিষ্কার করার আগে সুইচ বন্ধ করে নিতে হবে।তাহলে জেনে নেওয়া যাক পরিষ্কারের পদ্ধতি -
বেকিং সোডা:
রান্নাঘরের এক্সজস্ট ফ্যান পরিষ্কার করতে কোল্ড ড্রিংক এবং বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। এজন্য আধ বাটি কোল্ড ড্রিঙ্কে দু চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে, একটি কাপড় দিয়ে এক্সজস্ট ফ্যানের ব্লেড এবং জাল পরিষ্কার করে নিন।
এরপর অন্য কাপড়ে কোল্ড ড্রিঙ্কের সামান্য মিশ্রণ ঢেলে ফ্যানের মোটর পরিষ্কার করে ফেলুন। তবে খেয়াল রাখতে হবে কোল্ড ড্রিংক যেন মোটরের ভিতরে না যায়, তা না হলে সেটি নষ্ট হয়ে যাবে।
কোল্ড ড্রিংক এবং লবণ :
এক্সজস্ট ফ্যান পরিষ্কারের জন্য কোল্ড ড্রিংকস এবং লবণও ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটি পাত্রে আধ কাপ কোল্ড ড্রিঙ্ক নিয়ে তাতে এক চা চামচ লবণ মেশান। এর পরে, উষ্ণ জল দিয়ে প্রথমে এক্সজস্ট ফ্যানের ব্লেড পরিষ্কার করে, তারপরে কোল্ড ড্রিংকস দিয়ে লাগিয়ে রাখুন প্রায় ১০ মিনিটের জন্য। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ভালো করে শুকিয়ে নিন।

No comments:
Post a Comment