বর্তমানে সবই জিনিসেই প্রচুর ভেজাল এসেছে। তাই চালই বা বাদ যাবে কেন। চাল অনেক সময় প্লাস্টিকের তৈরি হয়। আর এই প্লাস্টিকের চাল রান্না করার পরও বোঝা যাবে না সেটি নকল নাকি আসল। প্লাস্টিকের চাল শুধু আমাদের স্বাস্থ্যেরই ক্ষতি করে না, ক্যান্সারের মতো বিপজ্জনক রোগকেও আমন্ত্রণ জানায়। তাহলে এক্ষেত্রে জেনে নেওয়া যাক আসল-নকল চাল চেনার সহজ উপায়-
বাসমতি চালকে সুগন্ধি চাল বলা হয়, এটি হয় সূক্ষ্ম সুগন্ধযুক্ত স্বচ্ছ ও চকচকে। বানানোর পর চালের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যায়। এই ভাত রান্নার পরেও লেগে থাকে না, তবে একটু ফুলে যায়। এই বিশেষত্বের কারণেই এটি সারা দেশে সমাদৃত।
চেনার উপায় :
একটি পাত্রে চালের কিছু নমুনা রেখে এর মধ্যে চুন এবং জল মিশিয়ে নিন। এই দ্রবণে চাল ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। কিছুক্ষণ পর যদি চালের রং বদলে যায় বা রং চলে যায় তাহলে বুঝবেন এই চাল নকল।
প্লাস্টিকের চাল বোঝার উপায় :
আগুনে কিছু চাল দিন, যদি পোড়ার সময় প্লাস্টিক পোড়ার মতো গন্ধ আসে, তাহলে বুঝবেন এটা প্লাস্টিকের চাল।
গরম তেলে ভাত রাখলে তা গলে যেতে থাকে।
এই চাল জলে রাখলে তা ভেসে উঠতে শুরু করে।
প্লাস্টিকের চাল সেদ্ধ করার পরে, পাত্রের উপরের অংশটি একটি পুরু স্তরের মতো দেখাবে।
এ ছাড়া চেনার একটি উপায় হল ভাত বানানোর পর কয়েকদিন রেখে দিলেও, প্লাস্টিকের চাল বলে তা পচবে না।

No comments:
Post a Comment