এই টিপস ব্যবহার করলে ঘরে আসবে না সাপ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

এই টিপস ব্যবহার করলে ঘরে আসবে না সাপ

 






 সাপ দেখে ভয় পায়না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আমাদের দেশে বহু লোক সাপের কামড়ে মারা যায়। সাপের  নাম শুনলেই ঘাবড়ে যাওয়াকে বলা হয় ওফিডিওফোবিয়া, যা স্বাভাবিক ভয়ের মতোই। তাহলে চলুন জেনে নেই কীভাবে ঘরে ও বাগানে সাপ আসা বন্ধ করা যাবে -


  ব্লিচিং পাউডার :

  বাগানে এবং বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার  দিয়ে রাখলে সাপ পালিয়ে যাবে।


ঘাস ছাঁটাই :

বাগান এলাকায় সময় সময় ঘাস ছাঁটাই করে রাখুন। 


ইঁদুর:

 ইঁদুরকে ধরার সন্ধানে প্রায়ই সাপ বাড়িতে ঢুকে পড়ে। ঘর থেকে ইঁদুর দূরে রাখার জন্য ঘর পরিষ্কার রাখুন, ছোট ছিদ্র বন্ধ করুন।  ঘরের কোণায় রসুন, পেঁয়াজ, গোলমরিচ, লবঙ্গের তেল এবং লাল লঙ্কা গুঁড়ো রাখলে ইঁদুরের প্রবেশ বন্ধ হয়ে যাবে এবং ইঁদুর খেতে সাপও আসবে না।


লেমনগ্রাস :

বাগানের পাশে এবং বাড়ির প্রবেশপথে লেমন গ্রাস লাগান, এর গন্ধ লেবুর মতো তীব্র, যা সাপ একেবারেই পছন্দ করে না।  এটি সরীসৃপ থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়।

No comments:

Post a Comment

Post Top Ad