আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব চন্দ্রিমা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব চন্দ্রিমা


আবাস যোজনার টাকা ঠিক মত দিচ্ছে না কেন্দ্র, এমনই অভিযোগ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বিধানসভা চলাকালীন তিনি নিজের ঘরে এই অভিযোগ করেন। 


মাত্র ১১ লক্ষ ৩৪ হাজার বাড়ি করার জন্য এখন পর্যন্ত  টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আরও অনেক টাকা রাজ্যের পাওনা আছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী অর্থ দফতর চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে, পঞ্চায়েত দফতরের ২০১৮ সালের সমীক্ষায় একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তার ভিত্তিতেই এই আবাস যোজনার বাড়ি দেওয়ার কাজ চলছে। 


এছাড়া তার আরও অভিযোগ যে, ১০০ দিনের টাকাও আটকে রাখা হয়েছে। ফলে সমস্যা পড়তে হচ্ছে গরীব মানুষদের। কেন্দ্র বলছে প্রকল্পের নাম বদল করা হচ্ছে। অথচ ১০০ দিনের কোনও নামই বদল হয়নি। তার পরেও টাকা পাওয়া যাচ্ছে না বলে এদিন পাল্টা অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

No comments:

Post a Comment

Post Top Ad