আরশোলা খুবেই খারাপ ও বিষাক্ত কীট। এদের জন্যই পেটের অসুখ হয়। তেলাপোকা বা আরশোলার উপদ্রব থেকে মুক্তি পেতে এই উপায় করবে সাহায্য -
বেকিং সোডা ব্যবহার :
বেকিং সোডার সাহায্যে তেলাপোকা থেকে মুক্তি পাওয়া সবচেয়ে সহজ। বাথরুমের ড্রেন এবং রান্নাঘরের সিঙ্কের চারপাশে বেকিং সোডা ছিটিয়ে দিলেই বেকিং সোডার গন্ধের জন্য তারা আর আসবে না। ৭ থেকে ৮ ঘণ্টা পর এক কাপ হালকা গরম জলে নিয়ে তাতে ২ চা চামচ বেকিং সোডা গুলে ড্রেনে দিন।
বোরিক অ্যাসিড :
বোরিক অ্যাসিডে তেলাপোকা মরে যায়। তাই বাথরুমের ড্রেন এবং রান্নাঘরের সিঙ্কের কাছে এটি দিলে তেলাপোকা থেকে মুক্তি পাওয়া যায়।
সাদা ভিনেগার:
সমপরিমাণ সাদা ভিনেগার ও জল মিশিয়ে এই দ্রবণটি ড্রেনে ঢেলে দিন। ভিনেগারের গন্ধে সব তেলাপোকা পালিয়ে যাবে।
ফুটন্ত জল :
ড্রেনের মাঝখানে ফুটন্ত জল ঢেলে ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার হবে। আর তেলাপোকাও মারা যাবে।

No comments:
Post a Comment