ছোটদের মনপসন্দ নারকেল ডোনাট
সুমিতা সান্যাল, ২৯ মে: বাড়ির ছোটদের খাবার খাওয়ানো একটি খুব বড়ো সমস্যা। তাদের কখন কোন খাবার খেতে ইচ্ছে হবে, কখন হবে না-এটা তারা নিজেরাও জানে না। আর তাদের এই ইচ্ছে-অনিচ্ছের চাপে হাবুডুবু খান তাদের মায়েরা। তারাও সবসময় বুঝে উঠতে পারেন না,ঠিক কোন খাবার তৈরি করে দিলে তাদের সন্তান হাসিমুখে খেয়ে নেবে। ছোটরা বিভিন্ন রকম মজাদার খাবার খেতে পছন্দ করে। তাই মায়েরা চেষ্টা করুন, চেনা খাবারকেও মজাদার ভাবে পরিবেশন করতে। আজ এরকমই একটি মজাদার খাবার তৈরির পদ্ধতি বলতে চলেছি,যেটি যে কোনও শিশুই খেতে পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে।
উপাদান -
ময়দা ৪ কাপ,
চিনি ৪ চামচ,
লবণ ১ চিমটি,
খামির ১ চা চামচ,
দুধ ২ কাপ,
মাখন ২ চা চামচ,
তেল প্রয়োজন মতো,
ক্যাস্টর চিনি ৪ চা চামচ,
নারকেল কোরা ৪ কাপ,
গলিত ডার্ক কম্পাউন্ড চকোলেট ৩০০ গ্রাম,
গলিত হোয়াইট কম্পাউন্ড চকোলেট ৪০০ গ্রাম ।
কিভাবে তৈরি করবেন -
একটি প্যানে দুধ নিয়ে গ্যাসে একটু গরম করে নিন।
মাখন গলিয়ে ময়দায় মেশান। এবার এতে চিনি, লবণ এবং খামির দিয়ে ভালো করে মেখে নিন।
মাখা মিশ্রণ থেকে মোটা রুটি তৈরি করে ডোনাটের আকারে কেটে নিন।
এই ডোনাটগুলো তেল দিয়ে ব্রাশ করে ২ ঘন্টা রেখে দিন।
একটি প্যানে তেল গরম করে ডোনাটগুলো দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
সোনালি হয়ে যাওয়ার পরে, এর সাথে চিনি যোগ করুন।
গলিত ডার্ক চকোলেট এবং হোয়াইট চকোলেটে ডোনাটগুলি দিয়ে মিশ্রিত করুন।
মজাদার নারকেল ডোনাট তৈরি। উপরে নারকেল কোরা ছড়িয়ে দিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment