গুজরাটের জনপ্রিয় স্ট্রিট ফুড ঘুঘরা স্যান্ডউইচ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

গুজরাটের জনপ্রিয় স্ট্রিট ফুড ঘুঘরা স্যান্ডউইচ


গুজরাটের জনপ্রিয় স্ট্রিট ফুড ঘুঘরা স্যান্ডউইচ

সুমিতা সান্যাল, ৩০ মে: ঘুঘরা স্যান্ডউইচ গুজরাটের একটি বিখ্যাত স্ট্রিট ফুড। এই খাবারটি কম স্টাফিং সহ একটি দ্রুত রেসিপি। স্যান্ডউইচের নাম শুনলেই শিশুদের পাশাপাশি বড়দেরও মুখ উজ্জ্বল হয়ে ওঠে।  স্যান্ডউইচ অনেক উপায়ে তৈরি করা যায় এবং সেগুলির একটি দীর্ঘ তালিকা রয়েছে। গুজরাটি ঘুঘরা স্যান্ডউইচও তাদের মধ্যে একটি। এতে ঐতিহ্যবাহী সবজি স্যান্ডউইচের মতো সবজি ব্যবহার করা হয় না। পেঁয়াজ, ক্যাপসিকাম ও অন্যান্য মশলা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়।

আপনিও যদি স্যান্ডউইচ খেতে পছন্দ করেন, তাহলে এবার আপনি বাড়িতেই গুজরাটি স্টাইলের ঘুঘরা স্যান্ডউইচ ট্রাই করতে পারেন। আপনার শিশুরা এর স্বাদ খুব পছন্দ করবে। ঘুঘরা স্যান্ডউইচ তৈরি করা খুবই সহজ এবং সকালের খাবার ও স্ন্যাকসের জন্য একটি পারফেক্ট  রেসিপি। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ঘুঘরা স্যান্ডউইচ।

ঘুঘরা স্যান্ডউইচ তৈরির উপকরণ -

ব্রেড স্লাইস ৬ টি,

ক্যাপসিকাম ১ টি, 

পেঁয়াজ ১ টি,

কাঁচা লংকা ২ টি,

চিজ প্রয়োজন মতো,

আদা ১ ইঞ্চি টুকরো,

গোলমরিচ গুঁড়ো ১\৪ চা চামচ, 

জিরা গুঁড়ো ১\২ চা চামচ 

চিলি ফ্লেক্স ১\২ চা চামচ,

চাট মশলা ১\২ চা চামচ,

মাখন ২ টেবিল চামচ,

সবুজ চাটনি ৩ টেবিল চামচ, 

ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ, 

লবণ স্বাদ অনুযায়ী ।

রেসিপি -

ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা এবং কাঁচা লংকা ভালো করে কেটে নিন। 

এরপর এগুলোকে একটি বড়ো পাত্রে রেখে মিশিয়ে নিন। 

এবার এতে জিরা গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো দিন।  

তারপর ধনেপাতা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মেশান। স্যান্ডউইচের জন্য স্টাফিং প্রস্তুত।

এবার ২ টি ব্রেড স্লাইস নিন এবং তাদের চারটি দিক কেটে নিয়ে উপরে মাখন লাগান।  

এরপরে, ব্রেড স্লাইসগুলোতে সমানভাবে সবুজ চাটনি ছড়িয়ে দিন। 

এখন প্রতিটি স্লাইসে প্রস্তুত স্টাফিং দিয়ে ভালো করে ছড়িয়ে দিন। 

তার উপরে চিজ দিন। এভাবে  একে অপরের উপরে কয়েকটি  লেয়ার করুন এবং উপর থেকে একটি ব্রেড স্লাইস দিয়ে ঢেকে দিন। উপরে মাখন এবং সবুজ চাটনি লাগান।

এখন একটি স্যান্ডউইচ মেকার নিন এবং তার উভয় পাশে কিছুটা মাখন লাগিয়ে স্যান্ডউইচটি রাখুন এবং এটি বন্ধ করুন। 

এবারে, স্যান্ডউইচটি গ্রিল করার জন্য গ্যাসে রাখুন। স্যান্ডউইচটি উভয় দিক থেকে সোনালি-বাদামী হওয়া পর্যন্ত গ্রিল করুন। 

এরপর একটি প্লেটে স্যান্ডউইচটি বের করে ছুরির সাহায্যে কেটে  নিন। এভাবে বাকিগুলিও তৈরি করুন।

সুস্বাদু ঘুঘরা স্যান্ডউইচ প্রস্তুত।  উপরে টমেটো সস বা চাটনি দিয়ে  পরিবেশন করা যেতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad