জার্মানিতে পাড়ি দুর্গার - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 September 2023

জার্মানিতে পাড়ি দুর্গার

 


জার্মানিতে পাড়ি দুর্গার 



কলকাতা: বাংলার দুর্গা পাড়ি দিচ্ছে সুদূর জার্মানিতে। শিল্পী দীপঙ্কর দত্ত। আমেরিকার ক্যালিফোর্নিয়া, কানাডার অটোয়ার পর এবারে ভাস্বর দীপঙ্কর দত্তের তৈরি দুর্গা প্রতিমা জার্মানির বার্লিনের পথে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে জলপথে। ৬/৬ ফুট বাই ১২ ফুট উচ্চতা এই প্রতিমার। বারলিং এর বাঙালি নামের একটি সংস্থা জার্মানির দুর্গা পুজোর উদ্যোক্তা। 


ইন্ডিয়ান আর্ট কলেজের ভাস্কর্য বিভাগের বিভাগীয় প্রধান (প্রাক্তন) শিল্পীর শিল্প নৈপুণ্য ইতিমধ্যে সমাদৃত দেশ-বিদেশে। বাঙালির সেরা উৎসব দুর্গা পূজা আর সুদূর প্রবাসেও এই পুজো করছেন একদল বাঙালি, তাদের আবদার ফেরাতে পারেননি শিল্পী দীপঙ্কর দত্ত। দুই ছাত্রকে সঙ্গে নিয়ে, তাঁর শিল্প নৈপুণ্যে দীর্ঘ ৩ মাস ধরে ফুটিয়ে তুলেছেন বাংলার সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গোৎসবের দেবী দুর্গার মূর্তি। দেবী দুর্গার সঙ্গেই রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্ত্তিক ও সরস্বতী। 


এই প্রতিভা ফাইবারের তৈরি সেই সঙ্গেই ব্যবহার করা হয়েছে কাগজ, জরি, পাথর, সুতো, অভ্র ইত্যাদি বিভিন্ন সামগ্রী। সেই সঙ্গেই রয়েছে হাতে আঁকা পটচিত্র। এর পাশাপাশি মা দুর্গার অস্ত্রেও ব্যবহার করা হয়েছে ফাইবার। 


এই দুর্গা প্রতিমার মধ্যে দিয়েই ভাস্বর দীপঙ্কর দত্ত বার্তা দিয়েছেন ধ্বংসের হাত থেকে পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে। তাই গাছকে বাঁচাতে হবে। প্রকৃতি বাঁচলে বাঁচব আমরাও। 


আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এর পর এই মর্ত্যে আগমণ মা উমার। সপরিবারে বাপের বাড়ি আসবেন মা। মায়ের আগমণ ঘিরে মর্ত্যে সাজো সাজে রব। চারিদিকে শুরু হয়েছে পুজো ঘিরে নানান প্রস্তুতি। তবে এরই মধ্যে খলনায়ক রূপে হাজির অবিরাম বৃষ্টি। রাজ্যের একাধিক জেলায় তুমুল বৃষ্টির জেরে মাথায় হাত মৃৎশিল্পীদেরও।‌ বৃষ্টি শেষে এক মুঠো রোদের দিকে তাকিয়ে প্রায় সকলেই।

No comments:

Post a Comment

Post Top Ad