স্বাদে ও স্বাস্থ্যে রাভা টোস্ট - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 September 2023

স্বাদে ও স্বাস্থ্যে রাভা টোস্ট


স্বাদেও স্বাস্থ্যে রাভা টোস্ট

সুমিতা সান্যাল, ২৪ সেপ্টেম্বর: টোস্ট খেতে অতীব সুস্বাদু এবং সবাই এটি খেতে পছন্দ করে। অনেক রকমের টোস্ট তৈরি করা যায়, প্রতিটিই স্বাদে ভরপুর। আজ আমরা বলবো রাভা টোস্ট তৈরির পদ্ধতি, যেটি স্বাদের পাশাপাশি খেয়াল রাখবে স্বাস্থ্যেরও। আসুন, দেখে নিন।

উপাদান -

৮ টি ব্রেড স্লাইস, 

১\২ কাপ রাভা,

১\২ কাপ দই,

২ টি কাঁচা লংকা কুচি করে কাটা, 

১ টি ছোট পেঁয়াজ কুচি করে কাটা,

১ টি ছোট টমেটো কুচি করে কাটা,

১ টি ছোট ক্যাপসিকাম কুচি করে কাটা,

২ চা চামচ ধনেপাতা কুচি,

১\২ চা চামচ চিনি,

১\২ কাপ সবুজ চাটনি,

২ টেবিল চামচ মাখন বা ঘি,

স্বাদ অনুযায়ী লবণ।

কিভাবে তৈরি করবেন -

একটি পাত্রে রাভা, দই এবং ১\২ কাপ জল দিয়ে মেশান।  এবার এতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লংকা ও ধনেপাতা দিয়ে ভাল করে মেশান।  

এতে চিনি ও লবণ দিন। আপনি ইচ্ছে করলে এতে গ্রেটেড পনির এবং গাজরও যোগ করতে পারেন। এই মিশ্রণটি ১০ ​​মিনিট আলাদা করে রাখুন।  

ব্রেড স্লাইসগুলো নিয়ে তার উপর সবুজ চাটনি ছড়িয়ে দিন। চাইলে পাঁউরুটির কিনারাগুলো সরিয়ে নিতে পারেন, থাকলেও ক্ষতি নেই। এবার স্লাইসের উপর রাভার মিশ্রণ ছড়িয়ে দিন।

একটি প্যান গরম করে এতে মাখন বা ঘি দিন। ব্রেড স্লাইসের যে দিকে মিশ্রণটি লাগানো আছে সেদিকে নিচে রেখে ভাজুন।  

এবার উপরের দিকে মাখন মাখিয়ে নিন এবং নিচের অংশ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশ থেকেও বেক করুন। সব স্লাইসগুলো এভাবে ভেজে প্লেটে তুলে রাখুন।

মাঝখান থেকে কোণাকুণি কেটে দুই টুকরো করে নিন। চারকোণাও রাখতে পারেন। চাটনি বা সসের সাথে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad