স্বাদে ও স্বাস্থ্যে মেথি-পালং-পনির - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 September 2023

স্বাদে ও স্বাস্থ্যে মেথি-পালং-পনির


স্বাদে ও স্বাস্থ্যে মেথি-পালং-পনির

সুমিতা সান্যাল, ২০ সেপ্টেম্বর: পনির দিয়ে অনেক ধরনের পদ রান্না করা যায় এবং প্রতিটি পদই অত্যন্ত সুস্বাদু ও লোভনীয়। আজ আর একটি নতুন রেসিপি বলবো আপনাদের। দুর্দান্ত স্বাদে ভরা এই খাবারটি আপনার পরিবারের সকলেই দারুণ উপভোগ করবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন।  

উপকরণ -

পালং শাক ১ কাপ,

মেথি শাক ১ কাপ,

পনির ১ কাপ 

টমেটো ১ টি, কুচি করে কাটা, 

হলুদ গুঁড়ো ১\৪ চা চামচ,

ধনে গুঁড়ো ১ চা চামচ,

লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,

হিং ১ চিমটি, 

জিরা ১\২ চা চামচ,

কাঁচা লংকা ২ টি, কুচি করে কাটা, 

চিনি ১\২ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী 

তেল প্রয়োজন মতো ।

কিভাবে তৈরি করবেন -

পনির ছোট ছোট টুকরো করে কেটে নিন। পালং শাক এবং মেথি শাকও কুচি করে কেটে নিন।  

একটি প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে গ্যাসে গরম করুন।  তেল গরম হয়ে এলে তাতে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নিন। পনির হালকা বাদামী হয়ে এলে গ্যাস বন্ধ করে পনিরের টুকরোগুলো আলাদা করে প্লেটে তুলে নিন।

প্যানের অবশিষ্ট তেলে আরও ১ চা চামচ তেল দিয়ে তাতে জিরা দিন। যখন জিরা ফুটতে শুরু করবে, তখন কাঁচা লংকা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো এবং হিং দিয়ে ৩ মিনিট  ভাজুন। 

এই ভাজা মশলায় মেথি শাক ও পালং শাক যোগ করে ভাজুন। তারপর লাল লংকার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। গ্যাস মাঝারি আঁচে রেখে গ্রেভি ৫ মিনিট রান্না হতে দিন।  

গ্রেভি ভালভাবে তৈরি হয়ে গেলে এতে আগে থেকে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে মিশিয়ে সবজিটি আবার ৪ মিনিট রান্না করুন।  

সুস্বাদু মেথি-পালং-পনির খাওয়ার জন্য প্রস্তুত। রুটি বা পরোটার সাথে উপভোগ করুন ।

No comments:

Post a Comment

Post Top Ad