বিশেষ ছন্দময় ঝর্ণার বিশেষত্ব - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 March 2024

বিশেষ ছন্দময় ঝর্ণার বিশেষত্ব

 







বিশেষ ছন্দময় ঝর্ণার বিশেষত্ব


প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক,  ০১   মার্চ:


বিশ্বের বৃহত্তম ছন্দময় ঝর্ণা। অবিশ্বাস্য হলেও সত্যিই যে,এমনই এক ঝর্ণা আছে যার জল পড়ে ১৫ মিনিট পরপর। পাথুরে পাহাড়ের পাদদেশে বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক বিস্ময়গুলোর মধ্যে একটি হল এই ছন্দময় ঝর্ণা।


এটি প্রতি ১৫ মিনিট পরপর থেমে গিয়ে আবারও প্রবাহিত হয়। পৃথিবীতে মাত্র কয়েকটি ছন্দময় স্প্রিং বা ঝর্ণা আছে। যার মধ্যে নিউ ইয়র্কের আফটন শহরের ঠিক পূর্বে ওয়াইমিংয়ের সুইফট ক্রিক ক্যানিয়নের অন্তবর্তী ঝর্ণাটি সবচেয়ে বৃহত্তম।


রহস্যময় এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন। আর এ বিষয়ে বিজ্ঞানীদের মত হল,ছন্দময় স্প্রিংগুলো নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রবাহিত ও থামতে সাইমন প্রভাবের উপর নির্ভর করে। এক্ষেত্রে জল একটি ভূ-গর্ভস্থ গুহায় ক্রমাগত প্রবাহিত হয়।


উটাহ বিশ্ববিদ্যালয়ের একজন জলবিদ অধ্যাপক কিপ সলোমন বলেছেন,এ ঝর্ণার জল গ্যাসের পরিমাণ পরীক্ষা করা হয়েছে। যার ফলাফলে বলে যে,এই ঝর্ণার জল ভূগর্ভস্থ বাতাসের সংস্পর্শে আসায় এমনটি ঘটে।যা সাইফন তত্ত্বকেই সমর্থন করে।


আফটন ঝর্ণাটি এক ব্যক্তির দ্বারা আবিষ্কৃত হয়েছিল। যিনি ওই এলাকায় কাজ করার সময় লক্ষ্য করে ঝর্ণার এই অদ্ভুত আচরণ। তিনি বিশুদ্ধ জল আনতে সেখানে গিয়ে এরপর দেখলেন অপেক্ষাকৃত বড় খাঁড়িটি হঠাৎ করে প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেছে। আবার কয়েক মিনিট পরে জল প্রবাহিত হয়।


কিন্তু সব সময় আপনি এই অবিশ্বাস্য ঘটনাটি প্রত্যক্ষ করতে পারবেন না। শুধু গ্রীষ্মের শেষ থেকে শরৎ পর্যন্তই ঝর্ণার এরূপ আচরণ দেখতে পাবেন। কারণ এ সময় ভূগর্ভস্থ জলের স্তর কম থাকে।





No comments:

Post a Comment

Post Top Ad