উকুন দূর করার কার্যকারী উপায়
প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক, ০১ মার্চ:
অনেকেই উকুনের যন্ত্রণায় ভোগেন।বিশেষ করে বড় চুলে উকুন বাসা বাঁধে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা,একই বিছানা ও পোশাক পরিচ্ছন্ন ব্যবহার করা,একই চিরুনি দিয়ে চুল আঁচড়ানো,মাথা পরিষ্কার না রাখা ইত্যাদি কারণে সাধারণত উকুন হয়।
মানবদেহে সাধারণত ৩ধরনের উকুন থাকে। মাথায় চুলে যে প্রকার উকুন হয় তাকে পেডিকিউলাস ক্যাপিটিস বলা হয়,দেহে যে উকুন হয় তাকে বলা হয় পেডিকিউলাস করপোরিস।এছাড়া লোমে,বগলে,গোঁফে-দাঁড়িতে,চোখের পাতায় যে উকুন হয়,তাকে বলা হয় পেডিকিউলাস পিউবিস।
দ্রুত উকুন থেকে মুক্তি পেতে কতজনই না কত কিছু ব্যবহার করেন। বিশেষ করে বাজারচলতি প্রসাধনীতে বেশি ভরসা রাখেন সবাই। তবে চাইলে কয়েকটি সহজ উপায়েও মাথার উকুন দ্রুত দূর করতে পারবেন। তাও আবার রাতারাতি। তাহলে চলুন তবে জেনে নেওয়া যাক মাথার উকুন দূর করার ৫টি উপায়-
১)জলপাই তেল,মাখন বা মেয়োনিজ ব্যবহার:
পেট্রোলিয়াম জেলি থেকে শুরু করে জলপাই তেল,মাখন বা মেয়োনিজ জলপাই তেল,মাখন বা মেয়োনিজ মাথার ত্বকে ব্যবহার করে সারারাত শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন।দেখবেন রাতারাতি উকুন মরে যাবে।
২)চিকন দাঁতের চিরুনি ব্যবহার:
চিকন চিরুনি দিয়ে মাথার ত্বক থেকে ডগা পর্যন্ত চুল আঁচড়ানোর মাধ্যমে উকুন বের করার পদ্ধতি সবচেয়ে পুরোনো ও কার্যকরী। এ সময় চুলে অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহারের পর আঁচড়ালে উকুন দূর করা সহজ হয়। প্রতি সপ্তাহে ৩-৪ নিয়মিত এভাবে চুল আঁচড়ালে অনেকটাই কমে যাবে উকুন।
৩)উকুননাশক শ্যাম্পু ব্যবহার:
একই সঙ্গে উকুন তাড়ানোর শ্যাম্পুও পাওয়া যায় বাজারে।সেগুলোও নিয়মিত ব্যবহার করতে পারেন। পাশাপাশি চুলের চিরুনি,ব্রাশ বা চুলে ব্যবহৃত বিভিন্ন পণ্য কমপক্ষে ১০মিনিটের জন্য গরম সাবান জলে ভিজিয়ে পরিষ্কার করুন।

No comments:
Post a Comment