ফোন একদিন চার্জ দিয়ে তিনদিন চালান এই উপায়ে
প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক, ০১ মার্চ:
আমাদের সবার স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ চলতেই থাকে। কখনো সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন তো কখনো বা গেম খেলে। অফিসের মিটিং,ব্যক্তিগত চ্যাট করছেন ফোনে। এতে করে খুব দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যায়।
আবার এমনও হতে পারে,আপনি প্রতিদিন এমন কিছু ভুল করছেন,যার জন্য স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।কারণ বিশেষজ্ঞদের মতে,ব্যাটারি দ্রুত শেষ হওয়ার মানে হচ্ছে ফোন ঠিক মতো ব্যবহার না করা। তাই আজকে জেনে নিন কীভাবে চার্জ করলে এবং ব্যবহার করলে ফোন একবার চার্জ দিলে তিনদিন ব্যবহার করা যাবে-
১)স্ক্রিন টাইমআউট সেট করুন। তার জন্য ফোনের সেটিংসে গিয়ে ডিসপ্লে অপশনে যেতে হবে। তারপরে টাইমআউটয়ে গিয়ে খুব কম সময়ের জন্য টাইমটি সেট করে দিন। এতে স্ক্রিনটি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে।
২)আপনার স্মার্টফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন,প্রয়োজনে তা বাড়িয়ে দিন। যদি সব সময় ব্রাইটনেস একদম বেশি রেখে ফোন ব্যবহার করেন,তাহলে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৩)ব্রাকগ্রাউন্ড ডেটা সিঙ্কনাইজেশন এবং অ্যাপ রিপ্লাই বন্ধ করুন। কিছু অ্যাপ রয়েছে যা ব্যাকগ্রাউন্ডে ডেটা সিঙ্ক করে রাখে,যা ব্যাটারিকে কমিয়ে দেয়। এই অ্যাপ গুলোকে আপডেট এবং রিপ্লাই করার আগে বন্ধ করুন।
৪) অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। বেশিরভাগ অ্যাপই অপ্রয়োজনীয় নোটিফিকেশন পাঠায়,যা আপনার ফোনের ব্যাটারিকে খুব তাড়াতাড়ি শেষ করে, তাই অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন।
৫)যদি এতো কিছু করেও আপনার সমস্যা একই থেকে যায়। তাহলে সার্ভিস সেন্টারে ফোনের ব্যাটারি চেক করিয়ে নিন। এছাড়াও যদি ফোনে কোনো সমস্যা থাকে,তাহলেও ঠিক করে নিন।

No comments:
Post a Comment