কমলালেবু খাওয়ার উপকারীতা ও অপকারিতা
প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক, ০১ মার্চ:
স্বাস্থ্যের জন্য কমলালেবু খুবই উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। আর এ কারণে শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবাই ভরসা রাখেন কমলালেবুর উপর। এই উপকারী ফলের মূল মৌসুম শীত হলেও বছরের সব সময়ই কমবেশি পাওয়া যায় কমলালেবু।
তবে শীত থাকতে থাকতেই যতটা এর স্বাদ আস্বাদন করে নেওয়া যায় তত ভালো। কমলালেবুর স্বাস্থ্য গুণ তো অনেক কিন্তু এই ফল বেশি খেলে কি কোনো সমস্যা হতে পারে? তাহলে আসুন কমলালেবুর উপকারিতার পাশাপাশি কিছু ক্ষতিকর বিষয়েও জেনে নেওয়া যাক-
ত্বকের যত্ন নিতে কমলালেবুর ভূমিকা অপরিহার্য।কমলালেবুতে থাকা ভিটামিন সি ত্বকের পুষ্টি কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে।
তাছাড়া কমলালেবুতে আছে ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট,মিনারেলস। সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নিতে কমলালেবু সত্যি উপকারী।
এছাড়া শীতকালীন সর্দি-কাশি থেকে দূরে থাকতে সাহায্য করে কমলালেবু। তাছাড়া শীতকালে জল পানের প্রবণতা কম হয়। সেক্ষেত্রে জলের বিকল্প হতে পারে এই ফল।
তবে স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো নয়। কমলালেবু হজমের গোলমাল থেকে রক্ষা করে ঠিকই। তবে বেশি কমলালেবু খেলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া কমলালেবু হল সাইট্রাস জাতীয় ফল। কিডনির সমস্যা থাকলে এই গোত্রের ফল এড়িয়ে চলার কথা বলে থাকেন চিকিৎসকরা। এমনকি অ্যালার্জির সমস্যা থাকলেও কমলালেবু বেশি না খাওয়াই শ্রেয়।

No comments:
Post a Comment