সুস্থ থাকতে কাঁচা না পাকা কোন কলা খাবেন? - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 March 2024

সুস্থ থাকতে কাঁচা না পাকা কোন কলা খাবেন?

 







সুস্থ থাকতে কাঁচা না পাকা কোন কলা খাবেন?



প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক,  ০১   মার্চ:

কলার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি ধারণা রয়েছে। এই ফলে রয়েছে অত্যন্ত জরুরি কিছু খনিজ,ভিটামিন,অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইবারে ভান্ডার।তাই শরীর সুস্থ রাখতে কলা খেতেই পারেন।


তবে উপকারী এই ফল নিয়েও কিন্তু রয়েছে কিছু বিতর্ক। এক্ষেত্রে একদল মনে করেন,কাঁচা কলাই গুণের রাজা।বরং পাকা কলা খেলেই তেমন একটা উপকার মিলবে না। তাহলে আসুন জেনে নেই পাকা ও কাঁচা কলার গুণ-


পাকা কলার স্বাস্থ্য গুণ:

বিশেষজ্ঞদের মতানুযায়ী আবার,নিয়মিত পাকা কলা খেলেই কিন্তু মিলবে একাধিক পুষ্টিগুণ। পাকা কলাতে রয়েছে ভিটামিন সি,ভিটামিন বি ৬,ম্যাগনেসিয়ামের মতো জরুরি কিছু ভিটামিন ও খনিজ।


শুধু তাই নয় পাকা কলা অ্যান্টি অক্সিডেন্টের খনি। তাই নিয়মিত পাকা কলা খেলেই একাধিক রোগ থাকবে দূরে।একই সঙ্গে এই ফল হল শক্তির ভান্ডার। তাই দেহে এনার্জির ব্যাটারি শেষ হয়ে গেলে,একটি করে কলা খেতেই পারেন। এতেই শরীরে ফুল চার্জ হয়ে যাবে।


কাঁচা কলার স্বাস্থ্য গুণ:

কাঁচা কলায় আছে ভিটামিন বি ৬,পটাশিয়াম, ম্যাগনেসিয়াম,ম্যাঙ্গানিজের মতো ভিটামিন ও খনিজের ভান্ডার। তাই শরীর সুস্থ রাখতে কাঁচা কলার জুড়ি মেলা ভার।

নিয়মিত  কাঁচা কলা খেলেই ব্লাড প্রেশার ও সুগারকে বশে আনতে পারবেন। এছাড়া এতে মজুত থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য ও ক্রনিক ডায়রিয়ার কমাতে পারে।তাই পেটের অসুখ থেকে মুক্তি পেতেও কাঁচা কলার জুড়ি মেলা ভার।


কাঁচা কলা সবজি হিসেবে খাওয়া হয় আর পাকা কলা ফল হিসেবে। তাই এই দুই ধরনের কলারই নিজেস্ব কিছু  গুণ রয়েছে। তাই সুস্থ থাকতে হলে পাকা ও কাঁচা কলা দুটোই খেতে হবে।





No comments:

Post a Comment

Post Top Ad