৩ গুন আয় বেড়েছে বিজেপি কংগ্রেসের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 December 2024

৩ গুন আয় বেড়েছে বিজেপি কংগ্রেসের


ডেস্ক রিপোর্ট,২৭ ডিসেম্বর: অনুদানে কংগ্রেস ও বিজেপির আয় বেড়েছে আগের তুলনায় তিনগুণ। কুড়ি হাজার বা তার বেশি টাকা অনুদানের হিসাব ধরলে ২০২৩ - ২৪ অর্থ বর্ষে বিজেপির আয় হয়েছে প্রায় ২২৪৪ কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি, ট্রাস্ট এবং কর্পোরেট সংস্থার কাছ থেকে বিজেপির পাওয়া অনুদানের অংক ২০২২-২৩ অর্থবর্ষের চেয়ে তিন গুণের বেশি বেড়েছে ২০২৩-২৪ অর্থ বর্ষে। আয় কম হলেও পিছিয়ে নেই কংগ্রেস।২০২২-২৩ অর্থবর্ষে কংগ্রেসের আয় হয়েছিল ৭৯.৯ কোটি টাকা।২০২৩ - ২৪ অর্থ বর্ষে কংগ্রেসের আয় হয়েছে ২৮৮.৯ কোটি টাকা। অর্থাৎ এক্ষেত্রে অংকটা বেড়েছে তিন গুণের বেশি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পরিসংখ্যান উদ্ধৃত করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বলছে, ২০২২- ২৩ সালে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছিল ১৩০০ কোটি টাকা। এই সময় কংগ্রেস পেয়েছিল ১৭১ কোটি টাকা। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে বাতিল করার পরে এখন রাজনৈতিক দলগুলি অনুদান সরাসরি কিংবা নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে পায়। তথ্য বলছে বিজেপি এবং কংগ্রেস ২০২৩-২৪ অর্থবর্ষে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে প্রুডেন্ট ইলেকট্রোলাল ট্রাস্টের মাধ্যমে। বিজেপি পেয়েছে ৭২৪ কোটি টাকা কংগ্রেস পেয়েছে ১৫৬ কোটি টাকা। 

এডিয়ার এর বক্তব্য দেশের বৃহত্তম নির্বাচনী ট্রাস্ট স্টুডেন্ট এর পৃষ্ঠপোষক হলো ভারতী এন্টার প্রাইজেস, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস, মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, ভারতী ইনফ্রাটেল এবং ফিলিপস কার্বন ব্ল্যাক এর মত সংস্থাগুলির কাছ থেকে মূলত তহবিল পেয়ে থাকে প্রুডেণ্ট।২০২২-২৩ অর্থবর্ষে এই তালিকায় উল্লেখযোগ্য নাম ছিল টিকা নির্মাতা সংস্থা সিরাম ইনস্টিটিউ। দেশের লটারি ব্যবসার মুকুটহীন সম্রাট শান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের লটারি ব্যবসায় যুক্ত এই সংস্থায় নির্বাচনে বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে সব থেকে বেশি চাঁদা দিয়েছিল ১৩৬৮ কোটি টাকা। এদের থেকে সবচেয়ে বেশি টাকা পেয়েছিল তৃণমূল কংগ্রেস ৫৪২ কোটি টাকা। 

২০২৩-২৪ সালে প্রুডেন্ট ট্রাস্টের থেকে পাওয়া চাঁদার অঙ্কে দ্বিতীয় স্থানে রয়েছে কে চন্দ্রশেখর রায়ের দল বি আর এস। তারা পেয়েছে ৫৮০ কোটি টাকা। এই অর্থ বর্ষের রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া সংস্থা গুলির তালিকায় উপরের দিকে রয়েছে ডিএলএফ ১০০ কোটি টাকা, আরসেলর মিত্তল ৭৫ কোটি টাকা, মারুতি সুজুকি ৬০ কোটি টাকা, মেঘা ইঞ্জিনিয়ারিং ৫০ কোটি টাকা, সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গোষ্ঠী এবং হলদিয়া এনার্জি উভয়ে ১০ কোটি টাকা করে অনুদান দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad