সাতসকালে আধপোড়া দেহ উদ্ধার, আতঙ্ক - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 December 2024

সাতসকালে আধপোড়া দেহ উদ্ধার, আতঙ্ক


নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৭ ডিসেম্বর: সাতসকালে বীভৎস্য ঘটনা ঘিরে চাঞ্চল্য।‌ ব্লক অফিস থেকে সামান্য দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হল খড় দিয়ে পোড়ানো আধপোড়া মৃতদেহ। স্থানীয়দের অনুমান, দগ্ধ এই দেহটি সম্ভবত কোনও মহিলার। তাঁকে বাইরে কোথাও, কিংবা ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে। শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল ২নং ব্লকের মালতীপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায়। 


জানা গেছে, এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন। এরপর ঘটনাস্থলে গেলে দেখা যায় খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে। দেহের বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। পায়ের অংশটুকু বাকি পড়ে আছে। এই বীভৎস্য ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। 


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। প্রথমে পুলিশ আধপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরবর্তীতে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনও মহিলার। তাঁকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে।  


এই প্রসঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন, দেহটি মহিলার না কোনও পুরুষে, সেই ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তাঁরা।

No comments:

Post a Comment

Post Top Ad